লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় ট্রেন থেকে গলাকাটা হরিণ উদ্ধারের ঘটনায় বনবিভাগের জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় ট্রেন থেকে গলাকাটা হরিণ উদ্ধারের ঘটনায় বনবিভাগের জিডি

  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ভেতর ঢাকাগামী কালনী ট্রেন থামিয়ে একটি গলাকাটা মায়া হরিণ উদ্ধারের ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে জিডি করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লাউয়াছড়া ফরেষ্টার আনিসুজ্জামান শ্রীমঙ্গল রেলওয়ে থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। এর আগে গত বুধবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় গলাকাটা মায়া হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগের জিডিতে উল্লেখ করা হয়, সিলেট থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনটি কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে একটি মায়া হরিণ ছটফট করতে থাকে। এ সময় ট্রেনের গতি কম থাকায় কে বা কারা হরিণটিতে জবাই করে নিয়ে যাচ্ছিল। জিআরপি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হরিণটি বস্তায় ভর্তি অবস্থায় উদ্ধার করে।

Manual2 Ad Code

কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রী আতিকুর রহমান শিবলু বলেন, লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে দেখা যায় একটি হরিণকে জবাই করে কয়েকজন ট্রেনে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক তালেব হোসেন জানান, ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পোঁছালে ইঞ্জিন বগিতে বস্তা দেখে রেলপুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা মায়া হরিণ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বনভিাগকে খবর দিলে বনভিাগের সহযোগিতায় হরিণটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। তিনি আরো বলেন, গলাকাটা হরিণ উদ্ধার হওয়ার ঘটনায় জিডি করা হয়েছে। বনভিাগের সহযোগিতায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ময়নাতদন্তে করে ধারণা করছি প্রাণিটিকে ধারালো কোন অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। আমরা রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।

মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, লাউয়াছড়া বনে সবসময় হরিণ ঘুরে বেড়ায়। ধারণা করা হচ্ছে, কোনও শিকারী সেখান থেকেই প্রাণিটি ধরে জবাই করে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত চলছে। মৃত হরিণটিকে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণীর রেঞ্জ কার্যালয়ে মাটিচাপা দেওয়া হয়। তবে হরিণ জবাই কারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত বলেন, ‘ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।

Manual3 Ad Code

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এ ঘটনার তদন্ত চলছে। যারা হরিণকে জবাই করেছে তাদেরকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!