জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কুলাউড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কুলাউড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

  • সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। কুলাউড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়ছল আহমেদ নিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকার।

Manual7 Ad Code

বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মোমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিঠুন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) ইফতেখার হোসেন ভুঞা, উপজেলা রিসোর্স ইন্সটাক্টও মুহিব উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ^াস, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহ প্রমুখ।

এছাড়াও উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলার পরিসংখ্যান অফিস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!