মৌলভীবাজারে সময়ের আলোর ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

মৌলভীবাজারে সময়ের আলোর ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  • শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

Manual6 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :: দৈনিক সময়ের আলোর ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠান হয়ে।
জেলার কুলাউড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে বক্তব্য রাখেন- সময়ের আলোর পক্ষে দৈনিক সময়ের আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
এসময় মতবিনিময়ে অংশ নেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বক্স,  বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, বর্তমান সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন ।
বক্তারা বলেন, সত্যের প্রতি অবিচল বলেই সব শ্রেণির পাঠকের কাছে প্রিয় সময়ের আলো। চার বছরে এই পথ-পরিক্রমায়  তৃণমূলের মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল আজও তা অটুট আছে। ধারাবাহিকতা ধরে রাখতে অনুসন্ধানী সাংবাদিকতা ও সংবাদের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!