সরকার বীর মুক্তিযোদ্ধাদেরস্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

সরকার বীর মুক্তিযোদ্ধাদেরস্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করছে-পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করছেন। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে এখন উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে। শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন শহিদদের নামে এলাকার রাস্তার নামকরণ করা হবে।

Manual4 Ad Code

তিনি শুক্রবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জনকারি শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মন্ত্রী হিমাংশু রঞ্জন দাস রচিত ‘একাত্তর : স্বপ্নবাস্তবের মানচিত্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Manual4 Ad Code

বীর মুক্তিযোদ্ধা নিশিকান্ত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাব সেক্রেটারী অ্যাডভোকেট গোপাল দত্ত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

Manual1 Ad Code

পরে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে বড়লেখা উপজেলার দাসেরবাজার-ফকিরবাজার রাস্তা হতে পূর্ব গুলুয়া ভায়া পশ্চিম গুলুয়া এলজিইডি বাস্তবায়িত রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় মন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিল, তারা জয় বাংলা শ্লোগান, দেশের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। তারা মুক্তিযুদ্ধের চিহ্নও রাখতে চায়নি। স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের চলমান উন্নয়ন অগ্রগতি ধূলিস্যাৎ হয়ে যাবে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!