কুলাউড়ায় এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্য বই বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

কুলাউড়ায় এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্য বই বিতরণ

  • রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ- ৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছে সামাজিক সংগঠন পুওর ফাউন্ডেশন রবিরবাজার।

Manual7 Ad Code

রোববার ১২ মার্চ দুপুরে রবিরবাজার সুলতান কমপ্লেক্সে সংবর্ধনা ও পাঠ্য পুস্তক বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি অ্যাড. নওয়াব আলী আব্বাছ খান।

পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, নওয়াব আলী বাকর খান, উপজেলা আওয়ামীলীগ নেতা নওয়াব আলী সাজ্জাদ খান, ব্যবসায়ী নেতা ও প্রাক্তন ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ, কাতার প্রবাসী শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম পংকি, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, ব্যবসায়ী আব্দুল কাদির, কবি শামসুল আজাদ শামসুদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী নিশাত আক্তার, লংলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কাইয়ুম আহমদ, ছাত্রলীগ নেতা শরীফ আহমদ, নবীনলীগ নেতা আলী আশরাফ তারা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। শুধু এ+ পেলে হবে না বিশে্বর সাথে তালমিলিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে প্রচুর পড়াশোনা করতে হবে। এসময় বক্তারা শিক্ষার্থীদেরকে কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ দেন। পুওর ফাউন্ডেশনের সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে অতিথিরা বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীরা শিক্ষামূলক এসব কাজে এগিয়ে না আসলে অনেক শিক্ষার্থীই অর্থের অভাবে ঝড়ে পড়তো। অনুষ্ঠানের শিক্ষার্থীদেরকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও দরিদ্র শির্ক্ষার্থীদেরকে পাঠ্য পুস্তক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!