বড়লেখায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে নিসচা’র বৃক্ষরোপণ ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে নিসচা’র বৃক্ষরোপণ ও দোয়া

  • শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে ২ ঘটিকায় বড়লেখা পৌর শহরের জামেয়া হুফাজ্জুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল পরবর্তী বৃক্ষবন্ধু নার্সারির সৌজন্যে মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

দোয়া মাহফিল ও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাধারণ সদস্য নাজিম উদ্দীন জায়দুলসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এবারও নিসচা বড়লেখা শাখা ৩ দিনব্যাপী জনহিতকর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!