ওসমানীনগরে যুক্তরাজ্যের কেমডেন সিটি মেয়রকে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে যুক্তরাজ্যের কেমডেন সিটি মেয়রকে সংবর্ধনা প্রদান

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: যুক্তরাজ্যে কেমডেন সিটি মেয়র নাসিম আলী ওবিই বলেছেন, আমার গলায় বৃটের মেডেল কিন্ত আমার শরীরের রক্ত বাঙ্গালীর। আমি বাঙ্গলী ও বাঙ্গালীর সন্তান আমার পিতৃপুরুষের জন্ম ভুমি সিলেটের ওসমানীনগরে এটা আমি কখনো ভুলতে পারব না।

Manual1 Ad Code

ওসমানীনগর উপজেলা পরিষদের সাথে কেমডেন সিটির সেতুবন্ধনে আমি বিভিন্ন পলিসি নয়ে কাজ করব। প্রয়োজনে কেমডেনের কর্মকর্তারে মাধ্যমে ওসমানীনগর উপজেলা পরিষদের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। তিনি গত শনিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ওসমানীনগর উপজেলা পরিষদ কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আনা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, কেমডেন সিটি মেয়র পত্মী লিমা চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা সাব্বির করিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, জেলা পরিষদের নারী সদস্য সুষমা সুলতানা রুহি, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লৎফুর রহমান শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক জাহেদ সুমন, প্রধান শিক্ষক বিজয় দেব ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন। অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে কেমডেন সিটি মেয়র নাসিম আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং কেমডেন মেয়রের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপিকেও সম্মাননা ক্রেস্ট উপহার দেন। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!