ওসমানীনগরে একই স্থানে ৩ বার গাড়ি ডাকাতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে একই স্থানে ৩ বার গাড়ি ডাকাতি

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে মহাসড়ক সংলগ্ন একই স্থানে বারবার গাড়ি ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাত ১টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির কাগজপুর-ভাগলপুর-হলিমপুর সড়কে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। ডাকাতি চেষ্টাকালে চালক ও যাত্রীদের প্রতিরোধ ও গ্রামবাসীদের ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশও রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার গোয়ালাবাজার ইউপির কাগজপুর-ভাগলপুর-হলিমপুর সড়কে ডাকাতরা সড়কের পাশে রাখা বিদ্যুতের পরিত্যক্ত খুটি রাস্তায় ফেলে ভাগলপুর গ্রামের অটোরিক্সা (সিএনজি) চালক রবি বৈদ্যের গাড়ি গতিরোধ করে। গাড়িতে থাকা লোহার রড দিয়ে চালক ও যাত্রীসহ ৭/৮ জনের ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতদের সাথে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে এক পর্যায়ে স্থানীয় ভাগলপুর গ্রামের অর্ধশত গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করতে আসলে অবস্থার বেগতিক দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গভীর রাত হলেই বাড়ি ফেরা এলাকার ব্যবসায়ী ও কর্মজীবি মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual4 Ad Code

এদিকে, একই স্থানে গত ২৮ গভীর রাতে ফেব্রুয়ারী ভাগলপুর গ্রামের ট্রাক চালক সাহাব উদ্দিনের ট্রাককে ডাকাতরা রাস্তায় বাঁশ বেধে ডাকাতির চেষ্টা করে।

১৩ ফেব্রুয়ারী ডাকাতরা একই স্থানের সেতুতে বাঁশ বেঁধে গাড়ি আটকিয়ে ভাগলপুর ও হলিমপুর গ্রামের কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভাগলপুর গ্রামের ভুক্তভোগী নুরুল ইসলাম থানায় অভিযোগ করলেও ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বে কয়েক মাস ধরে এই রাস্তার পাশে পল্লী বিদ্যুতের কয়েবটি পুরাতন খুটি ফেলে রাখা আছে। ডাকাতরা এই খুটিগুলো ডাকাতির কাজে এই খুটি গুলো ব্যবহার করছে।

Manual3 Ad Code

এদিকে, গত বুধবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা দাশপাড়া রোডের প্রবাসী আব্দুল ছায়াদের রাহিম ভিলায় গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে। চুরেরা প্রবাসীর ঘরে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। গত ১৮ মার্চ দিবাগত রাতে তাজপুর-বালাগঞ্জ সড়কের মোল্লাপাড়াস্থ আনোয়ার টাওয়ার থেকে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর ব্যবস্থাপক তাপস বৈষ্ণবের (ঢাকা মেট্রো-হ-৬৮-০৬৫৭) ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাছুমুর রহমান চৌধুরীর মোটরসাইকেল চুরি হয়।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, তাৎক্ষনিক এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুর ডাকাতদের ধরতে আমাদে অভিযান অব্যাহত রয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!