কৃষক বাচলে দেশ বাচবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

কৃষক বাচলে দেশ বাচবে-পরিবেশমন্ত্রী

  • রবিবার, ২ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান হচ্ছে ‘কৃষক বাচলে দেশ বাচবে’। এজন্য তিনি উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্থিক কৃষকদের প্রণোদনা প্রদান করছেন। মন্ত্রী কৃষকদেরকে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান।

তিনি রোববার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্থিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, ১৯ জন জটিল রোগী আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার চেক, ১৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব (পিসি) বিতরণ ও ৫০ জন আইজি প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেন।

Manual2 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

একই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, রমজান মাসে দরিদ্র মানুষদের আর্থিকভাবে সহায়তা প্রদান আমাদের সকলের সামাজিক কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এবার ইফতার পার্টি না করে সেই অর্থ অসহায়দের দিতে হবে। সমাজের বিত্তশালীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রমজান মাসে আপনারা যতটুকু পারেন অসহায় মানুষদের সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!