কমলগঞ্জে একই এলাকা থেকে ৪ গরু চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একই এলাকা থেকে ৪ গরু চুরি

  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আসন্ন ঈদুল ফেতরকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অপরাধ প্রবণতা বাড়তে শুরু করেছে। উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৫ দিনের ব্যবধানে ৪টি গরু ও শমশেরনগর শহীদ শামসু রোডে এক বাসার তালা ভেঙে নগদ অর্থসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত (৭ এপ্রিল) শুক্রবার দিবাগত রাতে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রাম থেকে ৩টি গরু ও শমশেরনগর বাজারের একটি বাসায় তালা ভেঙ্গে চুরি ও ২৫ মার্চ ধূপাটিলা গ্রাম থেকে ১টি গরু চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার দিবাগত রাতে শ্রীসূর্য্য গ্রামের রুমু শীল, অরুন শীল ও তনু শীলের বাড়ি থেকে তিনটি দামা গরু চুরি হয়েছে। এর আগে ২৫ মার্চ রাতে ধূপাটিলা গ্রামের জারের আলীর একটি দামা গরু চুরি হয়েছে। বড় আকৃতির দামা গরুর এক একটির দাম ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো হবে। এসব গরু চুরি হওয়ায় গৃহস্তরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Manual1 Ad Code

জাবের আলী ও অরুন শীল বলেন, অনেক কষ্ট করে গরু লালন পালন করে বড় করেছি। গরু বিক্রি করে আর্থিক অস্বচ্ছলতা কাটিয়ে উঠতে চেয়েছিলাম। এরই মধ্যে ঘরের তালা ভেঙে চোরদল গরুগুলো চুরি করে নিয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কমলগঞ্জের আব্দুর রাজ্জাক জানান, গত ২ এপ্রিল রাতে তার বাড়ির গৃহ থেকে ৩ হাজার টাকা মূল্যমানের ৪টি রাজ হাঁস চুরি হয়েছে। ঈদকে সামনে রেখে চোরদল সক্রিয় হয়ে উঠেছে এবং গরু, হাঁস-মুরগী, দোকানপাঠ চুরির প্রবণতা বেড়ে গেছে।

Manual2 Ad Code

এদিকে গত শুক্রবার রাতে শমশেরনগর বাজারের এস কে দাস এর বাসার দরজার তালা ভেঙে আলমারী তছনছ করে নগদ ৬০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করেছ চোরচক্র। খবর পেয়ে শনিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, একটি চক্র মাঝে মধ্যে গরু চুরি করে। পুলিশ সতর্ক থাকলেও গ্রামের ভেতরে চুরি হয়ে যায়। অপরাধীদের সনাক্ত করার জোর কার্যক্রম চলছে। বাসা চুরির বিষয়েও তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!