সিলেট সিটি নির্বাচনে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন ৫ আ’লীগ নেতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

সিলেট সিটি নির্বাচনে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন ৫ আ’লীগ নেতা

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ৫ নেতা। রোববার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন তারা।

Manual6 Ad Code

মনোনয়ন ক্রয়কারীরা হলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

Manual4 Ad Code

এর মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী ও আরমান আহমদ শিপলু নিজে, আসাদ উদ্দিন আহমদের পক্ষে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক জাকির হোসেনের পক্ষে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান সুবহান দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার মনোনয়ানপত্র সংগ্রহ করেন।

Manual2 Ad Code

জানা গেছে, আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!