কুড়িগ্রামে আগু‌নে পুড়ে সর্বস্বহারা তিন কৃষ‌ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুড়িগ্রামে আগু‌নে পুড়ে সর্বস্বহারা তিন কৃষ‌ক

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি :: কু‌ড়িগ্রা‌ম সদ‌রের ভোগডাঙা ইউ‌নিয়‌নের পা‌টেশ্বরী এলাকায় অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় তিন কৃষ‌কের বসতবা‌ড়ি পু‌ড়ে ভ‌ষ্মিভূত হ‌য়ে‌ছে। রোববার (০৯ এ‌প্রিল) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে পাটেশ্বরী ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের বিশ্বাসের খামার গ্রা‌মে এ অ‌গ্নিকান্ড ঘ‌টে।

Manual3 Ad Code

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিসের ফায়ার ফাইটার নুর কা‌শেম ঘটনাস্থল ঘুরে এ‌সে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে প্রাথ‌মিক ভা‌বে ধারণা কর‌ছে ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

ভুক্ত‌ভোগী কৃষকরা হ‌লেন, বিশ্বা‌সের খামার গ্রা‌মের শাহ জামাল, শেখ কামাল ও শ‌হিদুল। এই তিন কৃষ‌কের পাঁচ‌টি থাকার ঘর, তিন‌টি রান্না ঘর ও এক‌টি গোয়াল ঘর পু‌ড়ে ভ‌ষ্মিভূত হ‌য়ে‌ছে। গোয়া‌লের গরু ছাড়া বসতবা‌ড়ির কোনও কিছুই রক্ষা করা সম্ভব হয়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে প্রত‌্যক্ষদর্শী ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা।

প্রত‌্যক্ষদর্শী ও একই গ্রা‌মের বা‌সিন্দা আলী নুর রহমান জানান, রাত সা‌ড়ে দশটার দি‌কে অ‌গ্নিকা‌ন্ড ঘ‌টে। স্থানীয়রা এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কর‌লেও তার আ‌গেই মুহূ‌র্তেই ওই কৃষক‌দের বসতবা‌ড়ির ঘরগু‌লো পু‌ড়ে যায়। ঘ‌রের ধান, চাল, পোশাক ও আসবাবপত্র সব পু‌ড়ে ছাই হ‌য়ে গেছে। খবর পে‌য়ে ঘন্টা খা‌নিক প‌রে ফায়ার সা‌র্ভিসের টিম এ‌সে আরও এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌নে। ত‌বে ততক্ষ‌ণে ওই তিন কৃষ‌কের সব শেষ হ‌য়ে গে‌ছে।

ফায়ার ফাইটার নুর কা‌শেম ব‌লেন, ‘প্রায় দেড় ঘন্টাব‌্যাপী অ‌গ্নিকান্ড চল‌ছিল। ঘটনাস্থ‌লে পৌঁছার আ‌গেই তিন কৃষ‌কের ৯ টি‌ ঘর সহ সব‌কিছু পু‌ড়ে গে‌ছে। এরা সবাই পাশাপা‌শি বসবাস কর‌তেন। ত‌বে আমরা যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসায় পাশ্ববর্তী বস‌তিগু‌লো রক্ষা পে‌য়ে‌ছে। ক্ষয়ক্ষ‌তি নিরুপ‌ণে সংগৃহীত তথ‌্য পর্যা‌লোচনা ক‌রে প্রতি‌বেদন দেওয়া হ‌বে।’#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!