ওসমানীনগরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মুশাররফ হোসেন বলেছেন, সিলেটের প্রায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। কোন জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তিনি ০৯ এপ্রিল রোববার সকালে ওসমানীনগরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর মজনু মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমদ মুছা, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য মলয় চক্রবর্তী প্রমূখ।

Manual3 Ad Code

মতবিনিময়কালে বক্তারা এলাকার নদী ও খাল ভরাট এবং দখল হয়ে যাওয়ায় কৃষির ক্ষতি, বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারের অভাবে জনদুর্ভোগ, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বৃদ্ধির সুপারিশ, ড্রেনেজ সমস্যা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংসহ বিভিন্ন দিক তুলে ধরে বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে বুড়ি নদী দখল ও উদ্ধার নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিভাগীয় কমিশনার তাৎক্ষনিক কৃষি, শিক্ষা, বিভিন্ন ভাতা, রাস্তাঘাট সংস্কার, বাজার মনিটরিংসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তাদের বক্তব্য শোনেন। সুশাসনের মাধ্যমে জনগণের উন্নয়ন করার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তওসিফ আহমদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীনসহ ওসমানীনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!