ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন,বর্তমান সরকার ক্ষমতায় থাকায় বীর মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছেন। বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধারেদর ভাতা বাড়িয়েছেন, তাঁদের থাকার জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন, কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে সরকারী ভাবে দাফন কাপনের ব্যবস্থা করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধার সন্তার পরিবারের কোনো সদস্য যাতে নৌকার বাইরে না যায় সে দিকে বীর মুক্তিদ্ধোরা তাঁদের পরিবারের সদস্যদের অবগত করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তাজপুর কদমতলাস্থ ডাক বাংলোয় তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ওসমানীনগর-বালাগঞ্জের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফতার আহমদ, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি আবদাল মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার ঝিনু, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাহেদ সুমন, সদস্য ভিপি জুবায়ের আহমদ শাহিন, সমাজসেবক আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, প্রচার সম্পাদক সুশান্ত কাপালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবের আহমদ আবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন কাজী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ওসমানীনগর ও বালাগঞ্জের দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন শফিকুর রহমান চৌধুরী।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!