বড়লেখায় মহা তাঁবু জলসার মধ্য দিয়ে সমাপ্ত চতুর্থ স্কাউটস সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় মহা তাঁবু জলসার মধ্য দিয়ে সমাপ্ত চতুর্থ স্কাউটস সমাবেশ

  • শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখায় মহা তাঁবু জলসার মধ্য দিয়ে চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ও পাথারিয়া মুক্ত স্কাউটস্রে সম্পাদক জাফর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশের পৃষ্টপোষক তরুণ সমাজসেবক জাকির হোসেন জুমন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান স্কাউটার রিংকু রঞ্জন দাস, বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলার কমিশনার প্রতাপ কুমার দত্ত প্রমুখ। এরআগে গত ২৬ এপ্রিল প্রধান অতিথি হিসেবে চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Manual2 Ad Code

এদিকে শনিবার (২৯ এপ্রিল) সকালে অংশগ্রহণকারী স্কাউটদের মধ্যে সনদ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়েছে। এবার স্কাউটস্ সমাবেশে উপজেলার ৩২টি দলে ১৯২ জন স্কাউটস অংশগ্রহণ করেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!