মাধবকুণ্ড পর্যটকের মোবাইল ফোন টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল শোক সংবাদ ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ ছাতকে ভারতীয় বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা বড়লেখার ডিমাই সীমান্ত- বিজিবির গুলিবর্ষণে ভারতীয় চোরাকারবারি আহত জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে মাঠ পরিদর্শনে এমপি মুজিব কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম

মাধবকুণ্ড পর্যটকের মোবাইল ফোন টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, গ্রেফতার ১

  • রবিবার, ৭ মে, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে পর্যটকদের মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ সঞ্জিত সিং ভৌমিজ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে লক্ষীছড়া চা বাগানের বাসিন্দা গোবিন্দ সিং ভৌমিজের ছেলে। শনিবার বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার দেওয়া তথ্যানুযায়ী পুলিশ ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার ও অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Manual3 Ad Code

জানা গেছে, ৩ মে কুলাউড়া উপজেলার রুহেল হোসেন নামক এক যুবক তার বান্ধবীকে নিয়ে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে ঘুরতে আসেন। মাধবকুণ্ড জলপ্রপাত দেখে বেরিয়ে মাধবকুণ্ড রোডের লক্ষীছড়া চা বাগানের ফুটবল মাঠের সামনের রাস্তায় তারা ছবি তুলছিল। এসময় গ্রেফতার আসামী সঞ্জিত সিং ভৌমিজ ও সহযোগী আসামী জুনেদ আহমদ অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে নিয়ে পর্যটক রুহেল হোসেন ও তার তরুণী বান্ধবীকে ধারালো চাকু দিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় রুহেল হোসেন ওই দিন বিকেলে জুনেদকে প্রধান আসামী করে থানায় মামলা করেন।

থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, মামলার পরই পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান নামে। শুক্রবার রাতে প্রধান আসামী জুনেদ আহমদের সহযোগী সঞ্জিত সিং ভৌমিজকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে তার দেওয়া তথ্য অনুযায়ী পর্যটকের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!