বড়লেখায় মাদক ব্যবসায়ীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় মাদক ব্যবসায়ীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে মাদক ব্যবসায়ী মো. আলা উদ্দিন আলাইকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের সাজা দিয়েছেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে জি.আর-১৭৪/১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজা ও অর্থদণ্ডের রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী আলা উদ্দিন আলাই উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।

জানা গেছে, ২০১৯ সালের ১৭ আগষ্ট বড়লেখা উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও এসআই রতন কুমার হালদারের নেতৃত্বাধীন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে উত্তর শাহবাজপুরের কবিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তার বিপরীত পার্শে নীল রঙের একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত আটোরিকশা আটক করেন। তল্লাশী শেষে অটোরিকশা থেকে পুলিশ ৫৪ বোতল অবৈধ বিদেশী মদ জব্দ করে। এসময় অটোরিকশা থেকে মাদক ব্যবসায়ী আলা উদ্দিন আলাইসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Manual7 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জি.আর.ও এসএসআই পিযুষ কান্তি দাস জানান, জি.আর-১৭৪/২০১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে আদালত মাদক ব্যবসায়ী আলা উদ্দিন আলাইকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের সাজা দিয়েছেন। একই মামলার অপর আসামীকে আদালত বেখসুর খালাস দিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!