২৭ দিন ধরে বন্ধ কমলগঞ্জের দলই চা বাগান : শ্রমিকদের মানবেতর জীবন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

২৭ দিন ধরে বন্ধ কমলগঞ্জের দলই চা বাগান : শ্রমিকদের মানবেতর জীবন

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা বাগানের দীর্ঘ ২৭ দিন থেকে বন্ধ রয়েছে। চা বাগান বন্ধ ঘোষণার পর থেকে চা শ্রমিকদের চোখে অন্ধকার নেমে আসে। এখন এক মুঠো খাবার জোগাতেই হিমশিম অবস্থা তাদের। ”চাল ভাজা চা পানি” খেয়েই দিনানিপাত করছেন দলই চা বাগানের শ্রমিকরা।

Manual7 Ad Code

দলই চা বাগানের ৯০ বছর বয়সী অবসরপ্রাপ্ত চা শ্রমিক বিশখা কুর্মী জানান, জীবন, যৌবন সবটাই চা বাগানের জন্য দিয়ে দিলাম। অথচ গত প্রায় চার সপ্তাহ যাবত তাকে উপোষ কাটাতে হয় বেশীরভাগ সময়। যা একবেলা খেতে পান তাতেও পাতলা ডাল ছাড়া কিছুই জোটে না। অসহায় এই চা শ্রমিক বলেন, এই বয়সে এমনেইতো খেতে পারি না। তিন বেলার খাবারের কথা তাও খেতে পাচ্ছি না। বাড়ির ছেলে মেয়েদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। চিন্তুায় রাতে ঘুম আসে না। চাল ভাজা ও লবন দিয়ে চা পানি খেয়েই দিনানিপাত করছি। ৪০ বছর বয়সি চা-শ্রমিক বাদল নায়েক বলেন, তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ঘরে ৫/৭টি খাবার মুখ, তার দিকে চেয়ে আছে। অবুঝ বাচ্চারা তার কোন বুঝ মানছে না। মাও বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়ার মতো কোন পথ খুঁজে পাচ্ছেন না।

বাকরুদ্ধ চা শ্রমিকরা জানান, গত ২৭ জুলাই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বাগানে কাজ করছিলেন। সন্ধ্যায় কোন কারণ ছাড়াই কর্তৃপক্ষ বাগান বন্ধের ঘোষণা দেয়। এ খবর যখন তারা শুনে। তখন তাদের চোখে অন্ধকার নেমে আসে। এখন একমুঠো খাবার জোগাতেই হিমশিম অবস্থা তাদের।

চা শ্রমিক নেতা সাবের মিয়া বলেন, একদিকে ২৭ দিন ধরে কাজ বঞ্চিত, অন্যদিকে করোনা ভাইরাসের মৃত্যুঝুঁকিতে আছেন এই বাগানের শ্রমিকগণ। অবিলম্বে এই বাগানের সংকট নিরসন করা না গেলে শত শত চা শ্রমিকের জীবন বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। অতিদ্রুত যদি সমাধান না হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। চা শ্রমিক নমি কুর্মী বলেন, এই দুর্যোগের সময় আমরাতো কারো দয়া চাইছি না। আমরা আমাদের হক দাবী করছি।

যে সময়গুলোতে গরিব মানুষেদের উপকারে বড়লোকেরা এসে দাড়াচ্ছে ঠিক সেই সময় আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। আমরা বাঁচলে সবাই একসাথে বাঁচতে চাই।

Manual3 Ad Code

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের দানবীর আলহাজ্ব রাগীব আলী ‘দলই টি কোম্পানি লিমিটেডের’ নামে সরকারের কাছ থেকে ইজারা এনেছেন। এ বাগানে মোট ১০০০ শ্রমিক আছে তার ভিতর ৫৫০ জন স্থায়ী শ্রমিক আছেন। প্রত্যেক শ্রমিক দৈনিক ১০২ টাকা করে মজুরি পান।

Manual8 Ad Code

দলই বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সম্পাদক সেতু রায় বলেন, শ্রমিকেরা এমনিতেই দৈনিক কম মজুরি পান। এখন কাজও নেই মজুরিও মিলছে না। অধিকাংশ শ্রমিকের ঘরে চাল-ডাল নেই। উপোস করে দিন কাটাতে হচ্ছে। বাগান কর্তৃপক্ষ অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।’

এদিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্গত মনু-দলই ভ্যালি কার্যকরী পরিষদ ও মনু-দলই ভ্যালির সকল চা বাগান পঞ্চায়েত এর সিদ্ধান্ত মোতাবেক গত ২১ আগস্ট মনু-দলই ভ্যালির ১৩ চা বাগানের সেচ্ছায় প্রদত্ত অনুদান দলই চা বাগানের ৫৫০ টি পরিবার এর মাঝে জনপ্রতি ২৫০/ করে সহায়তা প্রদান করা হয়।

নোটিশের কথা উল্লেখ করে দলই চা বাগান ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, গত বুধবার থেকে পুনরায় বাগানের শ্রমিকদের কাজ শুরু করার কথা ছিল। সেটি না করে দেওয়া তারা আইন (বাংলাদেশ শ্রম আইন-২০০৬, অদ্যবধি সংশোধিত, ১৩/১ ধারা) ভঙ্গ করে এজিএমসহ তিন জনকে মারধর ও বাগানে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। যে কারণে বাগানটি আবারও বন্ধ করা হলো। গত ২৮ জুলাই বন্ধের যে নোটিশ দেওয়া হয়েছিল, সেটাও একই কারণে দেওয়া হয়েছিল। এ ঘটনায় বাগানের পক্ষ থেকে শনিবার কমলগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দলই চা বাগান কোম্পানির এজিএম ও ব্যবস্থাপককে অবরুদ্ধ করা, জিপ গাড়ির কাচ ভাঙচুর এবং দুই নারী চা শ্রমিক লাঞ্চিতের ঘটনা ঘটেছে বলে তারা জেনেছেন। তবে এ বিষয়ে কমলগঞ্জ থানায় বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে গত শনিবার একটি মামলা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!