বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু ঝুলন্ত লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা থানা পুলিশ রাজিব চন্দ শীল (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাড়ির পাশের কাঠাল গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রাজিব চন্দ শীল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রশিদাবাদ চা বাগানের দয়াময় চন্দ শীলের ছেলে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

Manual1 Ad Code

জানা গেছে, বুধবার রাতে খাবার শেষে প্রতিদিনের ন্যায় রাজিব চন্দ শীল নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকাল ন’টার দিকে তার ছোটভাই দীপক চন্দ শীল ঘর থেকে বেরিয়ে দেখতে পায় বাড়ির পাশের কাঠাল গাছের ডালের সাথে গলায় নাইলন রশিতে রজিবের মৃত দেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরী করে দুপুরে ময়না তদেন্তর জন্য মর্গে প্রেরণ করে।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজিব চন্দ শীল আত্মহত্যা করেছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!