হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ-বড়লেখার নিজ বাহাদুরপুর ইউপির সভাপতি বাবুলাল, সম্পাদক বিনয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ-বড়লেখার নিজ বাহাদুরপুর ইউপির সভাপতি বাবুলাল, সম্পাদক বিনয়

  • রবিবার, ৪ জুন, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

এতে ডা. সতীশ চন্দ্র দেবনাথ বাবু লালকে সভাপতি ও প্রধান শিক্ষক বিনয় কুমার দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (৩ মে) বিকেলে কমিটি গঠন উপলক্ষে নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজগ্রাম দূর্গামন্ডপে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মহিম কান্ত নাথ।

Manual8 Ad Code

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু।

ভাগাডহর শ্রী শ্রী কাঁলাচাদ বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক রমা কান্ত দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, বড়লেখা পৌর কমিটির সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ।

Manual5 Ad Code

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রতুল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা গীতেন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ নিজ বাহাদুরপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক সন্দিপ পুরকায়স্থ, ঐক্য পরিষদ দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রবি ও বড়লেখা সদর ইউনিয়নের সদস্য সচিব দোলন দেব, প্রবীণ সমাজসেবক সোহাগ মনি নাথ, ডা. বিধান দেবনাথ, ভাগাডহর কাঁলাচাদ বাড়ি মন্দির কমিটির অর্থ সম্পাদক পরিমল দাস, সমাজসেবক অনন্ত দাস প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!