বড়লেখায় পরিবেশ রক্ষায় উপজেলা ভাইস চেয়ারম্যান তাজের অনন্য অবদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় পরিবেশ রক্ষায় উপজেলা ভাইস চেয়ারম্যান তাজের অনন্য অবদান

  • রবিবার, ৪ জুন, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা:

বড়লেখায় ৩ বছরে বিভিন্ন প্রজাতির অর্ধলক্ষ বৃক্ষের চারা রোপন করে পরিবেশ রক্ষায় অনন্য অবদান রেখেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। নিজের সম্মানি ভাতার সম্পুর্ণ অর্থসহ আরো কিছু ব্যক্তিগত ফান্ডে প্রায় সাড়ে তিন বছর আগে তিনি শুরু করেন বৃক্ষরোপন কর্মসূচি। গাছ লাগানোই যেন তার নেশায় পরিণত হয়। চারা রোপনের মহৎ এই কর্মসূচি পালন করায় বৃক্ষরোপনে পেয়েছেন প্রধান মন্ত্রীর জাতীয় পুরস্কার।

Manual4 Ad Code

গত বছর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলায় তাকে বিভাগ শ্রেষ্টত্বের সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেছে বন অধিদপ্তর।

Manual6 Ad Code

পরিবেশ রক্ষায় অনন্য অবদানের জন্য গত বছর স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘মাছরাঙা প্রকাশন’ তাকে সম্মাননা দিয়েছে। এছাড়াও অনেক সামাজিক সংগঠন তাকে সম্মাননা দিয়ে মহতি কাজের স্বীকৃতি দিয়েছে।

Manual3 Ad Code

তার উগ্যোগে সৃজিত অর্ধলক্ষ বৃক্ষের মধ্যে রয়েছে ফলজ, ভেষজ, ঔষধি ও বনজ গাছের চারা। গাছগুলো এখন বেশ বড় হয়েছে। মানুষের উপকারে আসছে। তার এ মহতি কাজে দূর্বার স্কাউটদলের সদস্যরা বিনা পারিশ্রমিকে সহযোগিতা করেছে। তিনি মনে করেন গাছ শুধু অক্সিজেন দেয় আর কার্বনডাই অক্সাইড শোষন করে তা নয়, গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি পুষ্টির চাহিদা পুরণ ও অর্থনৈতিকভাবে আমাদের অসামান্য উপকারে আসে। গাছের প্রতি তার এমন ভালোবাসায় জনপ্রতিনিধি থেকে এলাকায় পরিচিতি পেয়েছেন বৃক্ষ প্রেমিক হিসেবে।

হঠাৎ গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন জানান, গাছ অক্সিজেন দিয়ে কার্বনডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। ফলে সময় মত বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টি, খরা, ভুমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। বন হচ্ছে বিভিন্ন প্রাণি ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বন উজাড়ের কারণে বন্যপ্রাণি আজ লোকালয়ে বেরিয়ে আসছে। হারিয়ে যাচ্ছে নানা বন্যপ্রাণি। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ‘বৈশ্বিক উষ্ণতা হ্রাসে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। আর এসব চিন্তা থেকেই তিনি গাছ লাগাতে উদ্যোগি হন। তার এ কর্মসূচিতে তিনি সম্পৃক্ত করেন দূর্বার মুক্ত স্কাউট দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। যাতে গাছের উপকারিতা উপলব্দি করে তারাও গাছ লাগাতে আগ্রহী হয়। মোহাম্মদ তাজ উদ্দিন আরো জানান, গাছ রোপনের স্থান ও পরিচর্যার ব্যাপারেও তিনি অত্যন্ত সচেতন। এজন্য প্রতিদিন তিনি সরকারি পতিত জমি, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর পাড়, বন উজাড় হওয়া পাহাড়ি টিলা, নদীর তীর ও খাল-বিলের পাড় এবং হাওর অঞ্চলে বৃক্ষের চারা রোপণ করতেন। তার এই কার্যক্রমের স্বীকৃতিও পেয়েছেন অনেক। যা তাকে পরিবেশ রক্ষায় নতুন কর্মসূচি হাতে নিতে উৎসাহী করেছে।

Manual6 Ad Code

এব্যাপারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি জানান, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের এ উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশ বান্ধব একটি প্রশংসনীয় সাহসি উদ্যোগ। এতে মানুষ গাছের উপকারিতা উপলব্ধি করতে পারবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে ব্যাপক ভুমিকা রাখবে। সবাই তার মত এগিয়ে আসলে আমাদের বসবাস উপযোগি কাঙ্খিত বনাঞ্চল আবার গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews