নবাগত জেলা প্রশাসকের সাথে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

নবাগত জেলা প্রশাসকের সাথে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক মানিক, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়রম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, শাহীন আহমেদ, আসহাবুর ইসলাম শাওন, মোনায়েম খান প্রমুখ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমি আপনাদের লোক হয়ে সেবা করতে চাই। সাধারণ মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটি সুষ্ঠু ও গণমুখি প্রশাসন গড়ে তুলতে এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পর্যটনের অপার সম্ভাবনাময় কমলগঞ্জ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে গুরুত্বারোপ করেন।

Manual4 Ad Code

মতবিনিময় সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে উপজেলা পরিষদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!