বড়লেখায় শিশু শিক্ষার্থীকে ধরে নিয়ে ধর্ষণ : লম্পট গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় শিশু শিক্ষার্থীকে ধরে নিয়ে ধর্ষণ : লম্পট গ্রেফতার

  • মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

বড়লেখায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) রাস্তা থেকে ধরে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে জিল্লুর রহমান (৪০) নামক এক লম্পট। সে উপজেলার নান্দুয়া গ্রামের মৃত মসুর আলীর ছেলে এবং তিন সন্তানের জনক। মঙ্গলবার দুপুরে পাশবিকতার শিকার শিশুর মা থানায় মামলা করলে বিকেলেই থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন অভিযান চালিয়ে ধর্ষক জিল্লুরকে গ্রেফতার করেছেন।

Manual6 Ad Code

জানা গেছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী (১১) শনিবার দুপুরে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে মাঠে যাচ্ছিল। গ্রামের তিন সন্তানের জনক লম্পট জিল্লুর রহমানের বাড়ির সামনে গেলে সে শিশুটিকে রাস্তা থেকে ধরে টেনে হেছড়ে তার বাড়িতে নিয়ে যায়। ঘরে ঢুকিয়ে ভয় দেখিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। শিশুটির চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে তার মা লম্পট জিল্লুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, ভিকটিম শিশুটির মা থানায় মামলা করার পরই মঙ্গলবার বিকেলে পুলিশ নিয়ে তিনি অভিযান চালিয়ে আসামী জিল্লুর রহমানকে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে এলাকায় এধরণের আরো ৪/৫টি অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!