সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়লেখা প্রেসক্লাবের প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়লেখা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

  • সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তারা এই দাবি জানান।

Manual8 Ad Code

এছাড়া বড়লেখা সাংবাদিক সমিতি ও বড়লেখা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথকভাবে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Manual2 Ad Code

বিবৃতি দাতারা হলেন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বড়লেখা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ স¤পাদক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রাহমান, সাংবাদিক রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, বড়লেখা অনলাইন প্রেসক্লাব স¤পাদক এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল, আদিব মজিদ, ময়নুল ইসলাম, রিপন দাস, মোস্তফা উদ্দিন ও আশফাক জুনেদ।

বিবৃতিতে বড়লেখা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশে সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম, অন্যায় নিয়ে সংবাদ প্রকাশ করলেই প্রভাবশালীরা সাংবাদিকেদের ওপর হামলা-নির্যাতন চালায়, এমনকি হত্যা করতেও কুন্ঠাবোধ করে না। এটি দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার বড় হুমকি।

তারা সাংবাদিক নাদিমকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নানা অপকর্ম নিয়ে নিউজ করায় চেয়ারম্যান বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই ঘটনা যেমন গোটা সাংবাদিক সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে, তেমনি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। অতীতে দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচার হয়নি। অপরাধীদের বিচার হলে আজ হয়ত নাদিমকে প্রাণ দিতে হত না। তারা অবিলম্বে সাংবাদিক নাদিমসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিক হত্যার বিচার দাবি জানান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!