সিলেট সিটি নির্বাচনের দিন : কমলগঞ্জের গ্রামের বাড়িতে কোরবানির পশু কিনলেন সিটি মেয়র আরিফুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সিলেট সিটি নির্বাচনের দিন : কমলগঞ্জের গ্রামের বাড়িতে কোরবানির পশু কিনলেন সিটি মেয়র আরিফুল

  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশনের দুই বারের নির্বাচিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি নির্বাচনের ভোটের দিন গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে ঘুরতে এসেছেন। দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণ না করায় বুধবার সকালে গ্রামের বাড়িতে আসেন তিনি। বিকেলে ৪ টায় উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য প্রায় ২০ টি ছাগল ক্রয় করেছেন তিনি।

Manual7 Ad Code

আরিফুল হকের নিকট আত্মীয়রা জানান, মেয়র আরিফুল হক নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি এখনো স্বপদে বহাল। যেহেতু তাঁর দল বিএনপি নির্বাচন বর্জন করেছে এবং তিনিও প্রার্থী হননি, তাই নির্বাচনের দিন তিনি হঠাৎই সপরিবার দাদার বাড়ি বেড়ানোর পরিকল্পনা করেন। এর অংশ হিসেবেই তিনি বুধবার কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে বেড়াতে এসেছেন। মেয়রের সঙ্গে তাঁর স্ত্রী শ্যামা হক ও তাঁর ব্যক্তিগত তিনজন কর্মকর্তা আছেন।

Manual7 Ad Code

সিলেট সিটি মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী জানান, অনেক দিন ধরে গ্রামের বাড়িতে আসা হয়নি। আত্মীয় স্বজনরা আম কাঁঠাল খাওয়ার দাওয়াত দিয়েছেন। একটু সময় পেয়েছি এ জন্য আসলাম। একই সাথে বিকেলে কিছু সময় পাওয়ায় কোরবানির জন্য কিছু ছাগল ক্রয় করেছি। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ২ জুন সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে মেয়র আরিফুল হক সিলেটেই অবস্থান করছিলেন। সিটি করপোরেশনের নানা কর্মসূচিতে তিনি অংশ নিলেও নির্বাচন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল হক সিলেট শহর ছেড়েছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!