কুলাউড়ায় ব্রাদার্স ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ব্রাদার্স ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

  • শনিবার, ২৪ জুন, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রাদার্স ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) পৌর শহরের উছলাপাড়া এলাকায় এ শো-রুমের উদ্বোধন করা হয়। উক্ত শো-রুমে সনি-র‍্যাংগস ইলেকট্রনিকসের ব্রান্ডিং পণ্য বিক্রয় করা হচ্ছে। উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ বিভিন্ন চমক ছিলো।

এক্সক্লুসিভ এই ডিলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, র‍্যাংগস ইলেকট্রনিকসের সিলেট জোনের এরিয়া ইনচার্জ মো. আবুল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া টিবিএফ চেয়ারম্যান ময়নুল ইসলাম শামীম, সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, ব্রাদার্স ইলেকট্রনিকসের সত্ত্বাধিকারী নেছার আহমদ, ডা. হেমন্ত চন্দ্র পাল, ব্যবসায়ী আব্দুল মোহিত বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

ব্রাদার্স ইলেকট্রনিকসের সত্ত্বাধিকারী নেছার আহমদ জানান, সেরা মানের অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে সনি, র‍্যাংগস, এলজি, ইলেক্ট্রোলাকস, কেলভিনেটর, ওয়ার্লপুল, ফিলিপসসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কিচেন অ্যাপ্লায়েন্সসহ ইলেকট্রনিকস পণ্যের সমাহার থাকবে এক্সক্লুসিভ এই স্টোরে। এছাড়াও শহরের মিলিপ্লাজায় ব্রাদার্স টেলিকম, ব্রাদার্স কম্পিউটার ওয়াল্ড নামেও বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে।

Manual7 Ad Code

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!