জুড়ীতে শিক্ষক ভাই পিটিয়ে হত্যা করলো প্রবাসী ভাইকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জুড়ীতে শিক্ষক ভাই পিটিয়ে হত্যা করলো প্রবাসী ভাইকে

  • মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায়  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের হামলায় আব্দুল হামিদ নামক এক প্রবাসী  খুন হয়েছেন।

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হাজী আব্দুল লতিফের পুত্র আব্দুল হামিদ কালা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে থাকা বস্থায় নিজের নামে বাড়ির অদূরে জায়গা ক্রয় করেন। দেশে এসে এসব জায়গার ভাগভাটোয়ারা নিয়ে ভাইদের সাথে মতবিরোধ দেখা দেয়।

Manual2 Ad Code

এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠকে মিমাংসা না হলে কোর্টে মামলা হয়। মঙ্গলবার সকালে আব্দুল হামিদ কালা মিয়া তার জমিতে চাষ করার উদ্দেশ্যে কাজ শুরু করলে তার ভাই আব্দুল জলিল, ফারুক মিয়া ও চাচাতো ভাই আব্দুল খালিক বাঁধা দেন। এ সময় তাকে জমিতেই পিটিয়ে হত্যা করা হয়।

অভিযুক্ত আব্দুল জলিল বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দু’জন সৌদি প্রবাসী।

Manual7 Ad Code

নিহতের ছেলে আপ্তাব মিয়া বলেন, আমার বাবা অসুস্থ মানুষ। আমার চাচাদের আপত্তিতে আব্বা অনেকদিন থেকে কাজ স্থগিত রেখেছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। সকালে আব্বা জমিতে গেলে চাচারা সেখানেই আব্বাকে হত্যা করে। আমার বাবা হত্যার উপযুক্ত বিচার চাই।

Manual4 Ad Code

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের এজাহার অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!