বাংলাদেশের উন্নতি অনেকেই সহ্য করতে পারছে না-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাংলাদেশের উন্নতি অনেকেই সহ্য করতে পারছে না-পরিবেশমন্ত্রী

  • রবিবার, ২ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধে যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। অন্যতায় বাংলাদেশ সিরিয়া, আফগানিস্থান ও ইরাকের মত দেশে পরিণত হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নেই।

Manual7 Ad Code

তিনি রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গেষ্ঠীর পরিবারের মধ্যে ষাড়, ভেড়া ও ছাগল বিতরণ এবং ৫৩৫টি হাঁস মোরগির ও গরুর বাসস্থানের (ঘরের) উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত জনগনের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্প’ এর আওতায় এসব গবাদি পশু ও হাঁস-মুরগির ঘর বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে মন্ত্রী শাহাব উদ্দিন এমপি দুস্থ মহিলাদের সেলাই মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সমতলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Manual4 Ad Code

Manual6 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, রফিক উদ্দিন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!