স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নাই-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নাই-পরিবেশমন্ত্রী

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’ বুধবার রাত ১০টায় মৌলভীবাজারের বড়লেখাস্থ জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তাই স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা ক্ষমতা দিতে পারি না। এ অবস্থায় স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নাই। আগামী নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীচক্র ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্রের জবাব রাজপথে শক্তভাবে দেওয়া হবে। তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।’ মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি জোট তত্ত¡াবধায়ক সরকারের দাবি করছে। কিন্তু তত্ত¡াবধায়ক সরকার তো আগেই মারা গেছে। এই বাংলাদেশে আর তত্ত¡াবধায়ক সরকার ফিরবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে; এটাই চূড়ান্ত।’

Manual1 Ad Code

মতবিনিয়ম সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ফসিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান দাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী জিল্লুর রহমান প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!