বড়লেখায় শিবিরের সাবেক সভাপতির খোঁজে বাড়িতে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

বড়লেখায় শিবিরের সাবেক সভাপতির খোঁজে বাড়িতে পুলিশ

  • বুধবার, ২৬ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক::

মৌলভীবাজার জেলা শিবিরের সাবেক অর্থ সম্পাদক, বড়লেখায় উপজেলা শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের সাবেক শুরা সদস্য মো. দেলোয়ার হোসেনকে (৩৩) খুঁজছে পুলিশ।

Manual6 Ad Code

গত বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে একদল পুলিশ তার বাড়িতে গিয়ে তার খোঁজ করে। এই তথ্য জানিয়েছেন তার (দেলোয়ারের) পরিবারের লোকজন।

Manual3 Ad Code

দেলোয়ার হোসেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমার শাইল গ্রামের মো. ফরিজ আলীর ছেলে। গত প্রায় ৫ বছর আগে তিনি যুক্তরাজ্যে গমন করেন। বর্তমানে সেখানে অবস্থান করছেন। প্রবাসে থাকাবস্থায় হঠাৎ তার সন্ধানে পুলিশ বাড়িতে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন।

Manual3 Ad Code

তবে তার খোঁজে বাড়িতে যাওয়া শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সুশান্ত পাল বলেন, ‘দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ২টি মামলায় আদালতের গ্রেপ্তারের পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক আছেন। তাই তাকে খোঁজতে আমরা তার বাড়িতে গিয়েছি।’

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক ক্ষুদে বার্তায় মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি ৫ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছি। হঠাৎ আমার সন্ধানে বাড়িতে পুলিশের যাওয়া এবং আমার মা ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে বিব্রতবোধ করেছেন। এছাড়া সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews