জাফলংয়ে নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জাফলংয়ে নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

 গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি ::  সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের ডাউকি নদী থেকে আব্দুল করিম ইকবাল (২০) নামের স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে ডাউকি নদীর বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিজ বাসা থেকে বের হয় ইকবাল। এরপর আর ফিরে আসে নি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখোঁজি করেন।

বুধবার বেলা ১১টায় বল্লাঘাট নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন এবং লাশটি নিখোঁজ আব্দুল করিম ইকবালের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual5 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, বুধবার সকালে ইকবালের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!