বড়লেখায় চুরি হওয়া তিনটি গরু উদ্ধার ৫ চোর গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় চুরি হওয়া তিনটি গরু উদ্ধার ৫ চোর গ্রেপ্তার

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় পাঁচ গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া তিনটি গরু উদ্ধার হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

এর আগের দিন সোমবার পুলিশ দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করে। ওইদিন রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন চুরি হওয়া গরুর মালিক উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের কৃষক রিপন দাস।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ইব্রাহিম আলী ওরফে মামুন (১৯), সাজু মিয়া (২৩), বটল মিয়া ওরফে তাজ উদ্দিন (৩৩), জাহিদ হাসান (২১) ও রিয়াজ উদ্দিন (২৮)। তাদের সবার বাড়ি বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের আজির উদ্দিনের একটি গরু, পূর্ব দক্ষিণভাগ গ্রামের কৃষক রিপন দাসের একটি গরু ও উপজেলার মুছেগুল গ্রামের আজিম উদ্দিনের একটি গরুসহ মোট তিনটি গরু চুরি করেছে।

Manual5 Ad Code

সোমবার (০৭ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণভাগ বাজারে ইব্রাহিম আলী মামুনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করেন। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মারধর করেন। খবর পেয়ে বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে। পরে মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে সাজু মিয়া, বটল মিয়া ওরফে তাজ উদ্দিন, জাহিদ হাসান ও রিয়াজ উদ্দিনকে দিনভর পৃথকস্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। এসময় তারা গরু চুরির কথা স্বীকার করে। পরে বটল মিয়া ওরফে তাজ উদ্দিনের গোয়ালঘর থেকে পুলিশ চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করে।

বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস বলেন, গরু চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চুরি হওয়া তিনটা গরু উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা গরু চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!