স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে—সিলেটের জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে—সিলেটের জেলা প্রশাসক

  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনের সকল কর্মকর্তা সহ সবাইকে লক্ষ অর্জনে এক সাথে কাজ করতে হবে। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও কাজ করি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রশাসনের প্রত্যেকটি দপ্তরের কর্মকর্তারা আন্তরিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে দেবা প্রদান করতে হবে।

Manual5 Ad Code

তিনি গতকাল সোমবার ৩টায় ওসমানীনগর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা গুলো বলেন। মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজ কর্মের খোঁজ খবর নেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপির সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সঞ্চালনায় মতবিনিময় সভায়

Manual1 Ad Code

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানা ওসি মাসুদুল আমীন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত,পল্লী বিদ্যুতের ডিজিএম নাইম হাসান, উমরপুর ইউপি চেয়ারম্যন গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া,তাজপুর ইউপির চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। পরে জেলা প্রশাসক তাজপুর ইউনিয়ন পরিষদ ও তাজপুর ভূমি অফিস পরিদর্শন করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!