বড়লেখা হাসপাতালে খাদ্যসামগ্রী চুরির সময় আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখা হাসপাতালে খাদ্যসামগ্রী চুরির সময় আটক ১

  • রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :: বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী চুরি করে অন্যত্র পাচারের সময় একজনকে আটক করেছে স্থানীয়রা। গত শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটায় বড়লেখা পৌরশহর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তির নাম সুশান্ত। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি পরিমল মালাকারের বোন জামাই বলে জানা গেছে।

Manual4 Ad Code

শনিবার রাতে ঘটনাটি ফেসবুকে লাইভে এসে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সমপাদক জুনেদ আহমদ। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে বাবুর্চি পরিমল মালাকার হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী চুরি করেন।

Manual3 Ad Code

এদিকে এই ঘটনায় অভিযুক্ত বাবুর্চি পরিমল মালাকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Manual8 Ad Code

উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক জুনেদ আহমদ রোববার দুপুরে বলেন, শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি পরিমল মালাকারের বোন জামাই সুশান্ত হাসপাতালের রোগীদের খাবারের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বস্তায় ভরে বড়লেখা পৌরশহরে নিয়ে আসেন। এসময় তিনি বস্তাগুলো গাড়িতে তুলছিলেন। খবর পেয়ে আমরা কয়েকজন সেখানে গিয়ে সুশান্তকে আটক করি। পরে তার কাছ থেকে কয়েকটি বস্তা জব্দ করা হয়। বস্তাগুলোতে হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল। পরে সুশান্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, খাদ্যসামগ্রীগুলো তিনি তার বাড়িতে পাঠানোর জন্য হাসপাতাল থেকে এনেছেন। পরে জব্দকৃত খাদ্য সামগ্রীসহ তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর সংশ্লিষ্ট সবার সামনে বাবুর্চি পরিমল খাদ্যসামগ্রীগুলো চুরি করেছেন বলে স্বীকার করেছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় অভিযুক্ত বাবুর্চির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!