ওসমানীনগরে দাওয়াতুল ঈমান মক্তবের আলোচনা সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে দাওয়াতুল ঈমান মক্তবের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে দাওয়াতুল ঈমান মক্তবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মক্তবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী চিন্তবিদ হযরত মাওলানা আশরাফুল ইসলামের যুক্তরাজ্য থেকে স্বদেশ আগমন উপলক্ষে উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনিস্থ মক্তবে গতকাল শনিবার বাদ যোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামেয়া কাছিমুল উলুম শাহজালাল(র:) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিছ মুফতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও মক্তবের উপদেষ্টা রোটারিয়ান শাহ জামাল আহমদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেচল আহমদ সেকেল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল মতিন, দয়ামীর দারুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ কাশেমী, নাদামপুর মাদ্রাসার বড় হুজুর মাওলানা শামিম আহমদ, মক্তবের উপদেষ্টা আওয়ামীলীগ নেতা সেবুল আহমদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মনোয়ার হোসেন, মক্তবের উপদেষ্টা সুফিয়ান খান, আব্দুল মুমিন, ফয়সল খান, সাইফুল ইসলাম ও সানি আহমদ।

Manual5 Ad Code

দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানের সংবর্ধীত অতিথি মক্তবের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম। পরে শিরনী বিতরণের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!