বড়লেখায় মহিষ আটক, চাপ দিয়ে চেয়ারম্যানের ভাইয়ের নাম বলানো হয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় মহিষ আটক, চাপ দিয়ে চেয়ারম্যানের ভাইয়ের নাম বলানো হয়

  • মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা :

বড়লেখায় সম্প্রতি বিজিবির অভিযানে ভারতীয় মহিষ আটকের পর অসাধু চক্র বৃদ্ধাকে চাপ দিয়ে ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের ভাইয়ের নাম বলানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই বৃদ্ধা মহিষ আটকের মুল ঘটনার বর্ণনা দিয়েছেন।

Manual5 Ad Code

উপজেলার গজভাগ গ্রামের ছাদু মিয়ার বৃদ্ধা মাতা সোমা বেগম (৭০) জানান, মুছেগুলে তাদের পুরাতন বাড়ি রয়েছে। গজভাগের নতুন বাড়ি ও মুছেগুলের পুরাতন বাড়িতে তিনি যাওয়া আসা করেন। ঘটনার দিন গত রোববার বিকেলের দিকে মুছেগুল থেকে খবর পান বেশ কিছু লোক বিজিবি নিয়ে গজভাগের নতুন বাড়ি ঘেরাও করে তার ছেলের পালিত ৪টি মহিষ ভারতীয় চোরাই মহিষ দাবী করে তা আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই খবর পেয়ে সন্ধ্যায় তিনি গজভাগে ছুটে আসেন। এসময় তার ছেলে ছাদু মিয়া হাওরে ছিলেন। তিনি মহিষগুলো নিজের ছেলের দাবী করলেও উপস্থিত লোকজন ও বিজিবি সদস্যরা তা না মেনে তার উপর নানা চাপ প্রয়োগ করতে থাকে। তারা মহিষগুলোর মালিক দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের ভাইয়ের বলতে আমাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে বাঁচার জন্য ভয়ে তাদের কথা মতো আমি মহিষগুলো ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের ভাইয়ের বলেছি। যা সত্য নয়। প্রকৃতপক্ষে মহিষগুলো আমার ছেলের পালিত ছিল। কিন্তু শত্রæতা করে স্থানীয় লোকজন ভারতীয় চোরাই মহিষ বলে বিবিজিকে দিয়ে আটক করে নিয়ে যায়। এতে আমার ছেলের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual1 Ad Code

দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন জানান, ‘ওই দিন আমার বাবা অসুস্থ্য ছিলেন। এর আগে বাবাকে নিয়ে আমরা সিলেটে ছিলাম। মহিষ আমার ভাইয়ের হওয়ার প্রশ্নই আসে না। আমার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ অসৎ উদ্দেশ্যে ‘সম্মান হানি’ করতে বৃদ্ধাকে আমার ভাইয়ের নাম বলাতে বাধ্য করেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!