ফেঞ্চুগঞ্জে হাকালুকি হাওর তীরে তারুণ্যের উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফেঞ্চুগঞ্জে হাকালুকি হাওর তীরে তারুণ্যের উৎসব

  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণ সমাজের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে ০২ সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলাশয়, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচুর্যে সমৃদ্ধ হাকালুকি হাওরের পার্শ্ববর্তী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের, ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়- তারুণ্যের উৎসব।

Manual8 Ad Code

ইউএসএআইডি’র সহযোগীতায়- প্রতিবেশ প্রকল্পের আয়োজনে এই উৎসবের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘স্মার্ট তারুণ্যের বাংলাদেশ, সংরক্ষণ করবে প্রতিবেশ’। দিনব্যাপী চলা এই উৎসবে তরুণ প্রাণের অংশগ্রহণে তথ্যবহুল কুইজ প্রতিযোগীতা, পাপেট শো, গানের আসর, গোলকধাঁধা, হুইল অফ ফরচুনের মত মজার সব আয়োজনের মধ্য দিয়ে জানানো হয় প্রতিবেশ সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে করণিয়। এই আয়োজনে সিটিজেন জার্নালিজম মোবাইল আপ- টিমবি ব্যবহারে উৎসাহিত করা হয় তরুণদের- যা তথ্য প্রদানের মাধ্যমে কর্তৃপক্ষকে প্রতিবেশের ক্ষতি রোধের সহায়তায় একটি সহজ ডিজিটাল উপায়।

এই তারুণ্যের উৎসব উদ্বোধনের আনুষ্ঠানিকতায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ, বিশেষ অতিথির বক্তব্য দেন ঘিলাছড়া যুথিষ্টিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম. স্বাগত বক্তব্য দেন ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মিছবাউর রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন- সিওপি ড. ফেলিক্স গ্যাষিক।

Manual3 Ad Code

এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে তারুণ্যের উৎসব প্রাণ পায়। সচেতনতার সাথে অঙ্গিকার করে প্রতিবেশ সংরক্ষণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!