শ্রীমঙ্গলে ৬৫ বছর বয়সী বৃদ্ধা সংঘবদ্ধ ধর্ষণের শিকার : ২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে ৬৫ বছর বয়সী বৃদ্ধা সংঘবদ্ধ ধর্ষণের শিকার : ২ জন আটক

  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual6 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: শ্রীমঙ্গলে ৬৫ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার উপজেলার একটি চা বাগান সংলগ্ন এলাকার এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোসল করতে গেলে ওই নারীকে ধরে আরেকটি জায়গায় নিয়ে যায় দুজন। এরপর তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মাঠে নামে। পরে রাত ১১টার দিকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

গ্রেপ্তার হওয়া দুজন হলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিন্টু কর (২০) এবং একই এলাকার পরেশ করের ছেলে পলাশ কর (২২)।

Manual5 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হওয়ার পর তাৎক্ষণিক আমরা ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছি।

তিনি জানান, সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!