সাগরনালে রহমতের আন্ডরে মতিলালের আক্রমনে গোলাম মোস্তফার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

 সাগরনালে রহমতের আন্ডরে মতিলালের আক্রমনে গোলাম মোস্তফার মৃত্যু

  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া-ফুলতলা পাহাড়ী সড়কের সাগরনাল রহমতের আন্ডর এলাকায় ০৪ সেপ্টেম্বর সোমবার রাত ৭টায় হাতির আক্রমনে মাহুত (পরিচালক) গোলাম মোস্তফা (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাতির মালিক কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।

Manual2 Ad Code

স্থানীয় লোকজন জানান, কুলাউড়া-ফুলতলা পাহাড়ী সড়কের সাগরনালের রহমতের আন্ডর নামক স্থানে হাতি মতিলাল তার (পরিচালক) মাহুত গোলাম মোস্তফাকে আক্রমন চালায়। হাতির আক্রমনে ঘটনাস্থলেই গোলাম মোস্তাফা মারা যান। নিহত মাহুত গোলাম মোস্তফার বাড়ি জয়পুর হাটে।

সাগরনাল ইউনিয়নের মেম্বার প্রদীপ যাদব জানান, গত এক সপ্তাহ আগে ধানের জমিতে হাতির পাল আক্রমন চালায়। বিষয়টি হাতির মালিকদের জানালেও তারা কোন প্রতিকার নেননি।

Manual1 Ad Code

হাতির মালিক আতিকুর রহমান আতিক জানান, হাতিটি তার নিয়ন্ত্রণের বাইরে ছিলো। হাতিটি ধরে আনার জন্য গোলাম মোস্তফাসহ ৬ জন মাহুত সকালে পাহাড়ে যান। বেলা ৪টায় রহমতের আন্ডর এলাকায় গোলাম মোস্তফার উপর আক্রমন চালায়। হাতির মাহুত গোলাম মোস্তফা তার বাড়িতে থাকেন।

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, হাতিটি সার্কাসে ছিলো। সেখান থেকে আনার পর পাহাড়ে বিচরণ করছে। সেপ্টেম্বর মাসে হাতি উন্মাত্ত থাকে। এই সময়টাই প্রজনন মৌসুম। যেকোন পূরুষ হাতি এই সময় মানুষের উপর আক্রমণ চালাতে পারে।

Manual4 Ad Code

এ রিপোর্ট লেখা পর্যন্ত জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!