বড়লেখায় রাজমিস্ত্রী সহকারি খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় রাজমিস্ত্রী সহকারি খুন

  • বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় অজ্ঞাত দুর্বৃত্তরা রিয়াজ উদ্দিন (৩০) নামে এক রাজমিস্ত্রী সহকারিকে খুন করে উপজেলার দক্ষিণভাগ এলাকার মাধবছড়ার তীরে ফেলে গেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের যে কোন সময় হত্যাকান্ডটি ঘটনানো হয়েছে।

Manual2 Ad Code

বুধবার সকালে কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকরা অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপরতায় অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করা হয়। দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত রিয়াজ উদ্দিন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে রিয়াজের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার মূখ ও মাথা বিকৃত করে লাশ ফেলে গেছে। লাশের পাশেই একটি নতুন মানিব্যাগ ও এর ভেতর জনৈক ব্যক্তির পাসপোর্টসাইজের একটি ছবি রেখে গেছে।

Manual5 Ad Code

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে ছড়ার তীরের ধান ক্ষেতে স্থানীয় কৃষকরা বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে থানার ওসি মো. ইয়াদৌস হাসান, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করেন। পরে নিহতের মা কনাবি বেগম ছেলের লাশ সনাক্ত করেন।

Manual6 Ad Code

থানার ওসি মো. ইয়ারেদৗস হাসান জানান, লাশের মাথায় একাধিক দায়ের কুপ রয়েছে। কুপের ক্ষত ও চোখে পাথর ঢুকিয়ে চেহারা বিকৃত করায় লাশ সনাক্তে কিছুটা সমস্যা হলেও পরে তার মা লাশ সনাক্ত করেছেন। লাশের পাশ থেকে কিছু আলামতও পুলিশ জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ হত্যা ঘটনাটি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!