ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ : বড়লেখায় রোহিঙ্গা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ : বড়লেখায় রোহিঙ্গা আটক

  • সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ কালে মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত এলাকা থেকে মো. আইয়ুব (২৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়।

আইয়ুব কক্সবাজার জেলার উখিয়া কতুপালং শরনার্থী শিবিরের আমির সাধুর ছেলে। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ স্কটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

বিজিবি সূত্র জানিয়েছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির লাতু বিজিবির টহল কামান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার রাত ১২টার দিকে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় এক যুবক ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশ অভ্যন্তরে বড়াাইল এলাকায় ঘোরাফেরা করছিল। রাত তিনটার দিকে বিজিবি সদস্যরা ওই য্বুককে আটক করে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা পরিচয় দিয়ে জানায়, তার নাম মো. আইয়ুব। কিছু দিন আগে সে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ৮ সেপ্টেম্বর ভারতের আসাম পুলিশ তাকে আটক করে মহিশাষন বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে।

Manual2 Ad Code

বিজিবি সূত্র জানায়, আটকের পর বিএসএফ রোহিঙ্গা যুবক মো. আইয়ুকে আইনী প্রক্রিয়া ছাড়াই রাতের আধারে সীমান্তের ১৩৬৭ নম্বর মেইন পিলার এলাকার কাটাতারের বেড়া খুলে বাংলাদেশে পুশব্যাক করেছে।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আটক রোহিঙ্গা যুবক মো. আইয়ুবকে বিজিবি থানায় সোপর্দ করলে পুলিশ স্কটের মাধ্যমে রোববার তাকে কক্সবাজারের রোহীঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!