বড়লেখা পৌর মেয়রের মাতৃবিয়োগ : শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখা পৌর মেয়রের মাতৃবিয়োগ : শোক প্রকাশ

  • বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরীর মাতা আছিয়া খানম চৌধুরী আছিয়া (৯০) মঙ্গলবার বেলা দুইটায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনি রেখে যান।

Manual7 Ad Code

মঙ্গলবার রাতে ঢাকায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত বুধবার সকাল ১১টায় গ্রামের বাড়ি বড়লেখা পৌরশহরের ইয়াকুবনগর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর মায়ের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক পৌর মেয়র ফখরুল ইসলাম, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews