বড়লেখায় প্রবাসির উপর সন্ত্রাসী হামলা-আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় প্রবাসির উপর সন্ত্রাসী হামলা-আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন সমাবেশ

  • রবিবার, ১ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা পৌরশহরের মহুবন্দ এলাকার ফ্রান্স প্রবাসি কামরুল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ১৫ দিনেও প্রধান আসামি ব্যতিত অন্যান্য আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসি ফুঁসে উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রোববার দুপুরে ভুক্তভোগী ফ্রান্স প্রবাসি আহত কামরুল হোসেনের এলাকাসহ উপজেলার পুর্বাঞ্চলীয় ১৬ গ্রামের সর্বস্তরের বাসিন্দারা পৌরশহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

Manual1 Ad Code

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর রাতে ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন পৌরশহরের একটি মাদ্রাসা থেকে তার ভাগ্নে মাহিনকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শহরের উত্তর চৌমোহনা পয়েন্টে রাস্তায় কতিপয় যুবকের জটলা সৃষ্টিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কামরুল হোসেনও ভাগ্নেকে নিয়ে সেখানে আটকা পড়েন। এসময় তিনি রাস্তা বন্ধের প্রতিবাদ এবং তাকে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ করলে নিজাম উদ্দিন রড দিয়ে তার মাথায় আঘাত করে। পরে তার সহযোগি শামীম আহমদ, পাবেল আহমদ, আমিনুল ইসলাম গংরা কামরুল হোসেনের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এতে তার মাথাসহ ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এই ঘটনায় আহত প্রবাসীর ভাই আব্দুল কুদ্দুছ সন্ত্রাসী হামলাকারি নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ ও আরো কয়েক জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করলে পুলিশ প্রধান আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু ঘটনার ১৫ দিনেও পুলিশ আর কোন আসামিকে গ্রেফতার করেনি। এতে এলাকাবাসির মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করে।

Manual7 Ad Code

পৌর শহরে এলাকাবাসি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ১৬ গ্রামের বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। ফ্রান্স প্রবাসি কামরুল হোসেনের উপর সন্ত্রাসী হামলাকারি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য দেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, এলাকার মুরব্বি আতাউর রহমান, আব্দুন নুর, পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপন, সমাজসেবক আব্দুল আহাদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফয়জুল হক, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মতিন, ফরাস উদ্দিন, খালেদ আহমদ, আহত প্রবাসির ভাই মইনুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!