গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের নবীরবরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের নবীরবরণ

  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::. সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ও প্রথম ক্লাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে নবীরবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির ছাত্রী আবিদা নওরিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিবডির সাবেক সদস্য আলাউর রহমান আলা, আব্দুল কুদ্দুছ শেখ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কৃপা সিন্ধু দেব, ইতিহাস বিভাগের কহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অর্পণা চৌধুরী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম কয়েস, গণিত বিভাগের প্রভাষক ইমাম হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রুহুল আমীন, ইংরেজী বিভাগের প্রভাষক অর্জুন দেব ও দিলীপ কুমার চক্রবর্তী, রসায়ন বিভাগের প্রভাষক মোজাম্মেল হক মৃধা এবং একাদশ শ্রেণির নবাগত ছাত্রী রূপকথা সূত্রধর। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের মধ্যে কলেজের পরিচয়পত্র ও লাইব্রেরী কার্ড বিতরণ করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!