দেশেবাসি প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সুফল ভোগ করছে-বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

দেশেবাসি প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সুফল ভোগ করছে-বনমন্ত্রী

  • শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। ফলে মানুষের প্রয়োজন নিশ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সুফল ভোগ করছে দেশবাসি। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়লেখায় অন্তত ৭০ হাজার মানুষকে নিরবিচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

Manual5 Ad Code

পরিবেশমন্ত্রী শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নকারী দপ্তরসমূহ এর আয়োজন করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত পাঁচ বছরে বড়লেখা উপজেলার ৪০ হাজার ৪৭০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি এবং বিনামূল্যে সারবীজসহ বিভিন্ন উপকরণ বাবদ ব্যয় হয়েছে ৪ কোটি ৯৫ লক্ষ টাকা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিডি) আওতায় ৪ হাজার ৬৫৬ জন নারীকে ২৭ শ’ মেট্রিক টন চাল প্রদান, মা ও শিশু কর্মসূচির আওতায় ৩ হাজার ৩১০ জনকে ৭ কোটি ১ লক্ষ ৪২ হাজার টাকা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১১ কোটি ৪৪ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে ৪৬৯টি ঘর নির্মাণ, সমাজসেবা কার্যালয়ে অধীনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২১ হাজার ৮১০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন খাতে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইন। উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কমা-ার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপকারভোগী সিরাজ উদ্দিন, খালেদ আহমদ, নিরঞ্জন বুনার্জি, চা শ্রমিক রিতা বক্তা, সুজিতা বাউরি, তারানা বেগম প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!