কুলাউড়ায় সরকারি গাছ বিক্রির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সরকারি গাছ বিক্রির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

  • রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার হাজিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার গুলজার আহমদের বিরুদ্ধে রাতের আধারে সরকারি ২০টি পরিপক্ষ গাছ বিক্রির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ইউনিয়নের তহশীলদারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

জানা যায়, হাজীপুর ইউনিয়নের পীরের বাজার শমসেরনগর রোডের পুলের ঘাট সংলগ্ন দেওছড়া নদীর তীরে সরকারি জমিতে লাগানো আকাশি জাতের ২০টি গাছ ১৪ অক্টোবর রাতের আধারে গাছগুলো বিক্রি করেন মেম্বার গুলজার আহমদ। স্থানীয় লোকজন জানান, সরকারি জমিতে গাছগুলো লাগান এলাকার ইয়ামিছ আলী। কিছুদিন আগে তিনি মারা যান। সেই সুযোগে মেম্বার গাছগুলো বিক্রি করেন।

Manual3 Ad Code

স্থানীয় লোকজন জানান, গাছগুলো পরিপক্ক হওয়ার মেম্বারের লুলোপ দৃষ্টি পড়ে। বিক্রি করা গাছের মুল্য ২ লক্ষাধিক টাকা হবে বলে তারা জানান।

Manual7 Ad Code

অভিযুক্ত মেম্বার গুলজার আহমদ জানান, হাজিপুর ইউনিয়নের এই এলাকায় প্রচুর খাস জমি ক্রয় বিক্রয় হয়। এই জায়গাটা উনার চাচাতো ভাই আবু আলী কিনেন। তিনি প্রবাসী। সেই জায়গায় কিছু গাছ মরে পচে যাচ্ছে। সেগুলো কাটা হয়েছে। কোন সরকারি গাছ বিক্রি হচ্ছে না।

হাজিপুর ইউনিয়নের তহশীলদার মিছবাহ উদ্দিন বিষয়টি তদন্তের জন্য অফিস সহকারী শওকত আলীকে সরেজমিন ঘটনাস্থলে পাঠান। শওকত আলী জানান, সরেজমিনে গাছ কেটে নিয়ে যাওয়ার প্রমান মিলেছে। গাছের মুড়া (মুথা) আছে কিন্তু গাছ নাই।

Manual8 Ad Code

এব্যাপারে হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বখসের সাথে ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোবাইল ফোনে একাধিকবার যোগযোগ করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।###

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!