বড়লেখায় জীবিত নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা পুনঃস্থাপন করলেন ইউপি চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় জীবিত নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা পুনঃস্থাপন করলেন ইউপি চেয়ারম্যান

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক::

Manual7 Ad Code

বড়লেখায় জীবিত বয়স্ক ভাতাভোগী নারীর ভুয়া মৃত্যুসনদ দিয়ে অন্যের নামে বয়স্ক ভাতা পুনঃস্থাপন করেছেন উপজেলার দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী ও ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহমান।

বয়স্ক ভাতাভোগী হতদরিদ্র নেওয়ারুন বেগম প্রায় আট মাস ধরে ভাতা না পাওয়ায় উপজেলা সমাজসেবা অফিসে দৌঁড়ঝাপ দিয়েছিলেন। শেষ পর্যন্ত জানতে পারেন তিনি মারা যাওয়ায় তার স্থলে আরেকজনকে পুনঃস্থাপন করেছেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য। এব্যাপারে গত ১২ অক্টোবর ভাতা বঞ্চিত হাওয়ারুন বেগম ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী ও ইউপি সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের হতদরিদ্র নেওয়ারুন বেগম প্রধানমন্ত্রীর তরফ থেকে নিয়ম অনুযায়ী বিগত কয়েক বছর ধরে বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। কিন্ত গত কয়েক মাস ধরে তিনি ভাতার টাকা পাচ্ছিলেন না। উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন অনেক আগেই তিনি মারা গেছেন। ইউপি চেয়ারম্যান তার মৃত্যুসনদ জমা দিয়ে তারস্থলে অন্য একজনকে প্রতিস্থাপনের সুপারিশ করেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেখানে নতুন একজনকে ভাতাভুক্ত করেছেন। ভাতা বন্ধ করায় তিনি অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। তিনি জীবিত থাকা স্বত্ত্বেও তার নামে ভুয়া মৃত্যুসনদ ইস্যু করায় তিনি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

Manual5 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!