বড়লেখায় ত্রিনয়নী’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ত্রিনয়নী’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন

  • শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রিনয়নী প্রকাশনা পরিষদ দাসেরবাজারের উদ্যোগে ‘ত্রিনয়নী ম্যাগাজিন’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দাসেরবাজারস্থ ত্রিনয়নী প্রকাশনা পরিষদের কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা পরিষদের সভাপতি অভিমুন্য দাস মিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual8 Ad Code

ত্রিনয়নী প্রকাশনা পরিষদের উপদেষ্টা মানিক দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অ্যানেস্থেসিওলজিস্ট ডা. দিগেন্দ্র চন্দ্র নাথ।

Manual5 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, স্থানীয় দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্ত্তী, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পুজা উদযাপন পরিষদ দাসেরবাজারের সভাপতি মহানন্দ দেবনাথ ও সাধারণ সম্পাদক রূপন চন্দ দাস, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, ত্রিনয়নী প্রকাশনা পরিষদের উপদেষ্টা সঞ্জু দাস, সুভাষ দাস, সহ সাধারণ সম্পাদক সৌরভ দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিনয়নী প্রকাশনা পরিষদের পৃষ্ঠপোষক চম্পক দাস। এসময় প্রকাশনা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!