বড়লেখায় হামলায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা আহত : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় হামলায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা আহত : গ্রেফতার ১

  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কিছমত আহমদ মারুফ ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অজমির হোসেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঘোলসা গ্রামের সুজিত ধরের বাড়ির কাছাকাছি হামলার ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

আহত ছাত্রলীগ নেতা মারুফ উপজেলার ঘোলসা গ্রামের রহমত আলীর ছেলে এবং যুবলীগ সদস্য অজমির একই এলাকার হাসান মিয়ার ছেলে।

এই ঘটনায় আহত ছাত্রলীগ নেতা মারুফের বাবা রহমত আলী ঘোলসা গ্রামের আব্দুস সহিদ, আব্দুল হামিদ, কামরুল ইসলাম, বটল মিয়া ও বছু মিয়ার নামোল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বটল মিয়াকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকায় ছাত্রলীগ নেতা কিছমত আহমদ মারুফের পার্টসের দোকান রয়েছে। প্রতিদিনের মত বুধবার রাতে দোকান বন্ধ করে মারুফ ও অপর ব্যবসায়ী অজমির হোসেন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘোলসা গ্রামের সুজিত ধরের বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র সেখানে ও্যঁত পেতে থাকা বিবাদীরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে মারুফের মোটরসাইকেল গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা মারুফ ও যুবলীগ নেতা অজমিরকেও ব্যাপক মারধর করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিবাদীদের কবল থেকে আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

Manual6 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ শুক্রবার সন্ধ্যায় জানান, ছাত্রলীগ নেতা মারুফের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এরপরই এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!