মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

  • শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের উদ‍্যোগে উপজেলার বানেশ্বর উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে শুক্রবার দিন ব‍্যাপী ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়।ফ্রি মেডিকেল ক‍্যাম্পে মেডিকেল ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়।

Manual3 Ad Code

অ‍্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃরফিকুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ফ্রি মেডিকেল উদ্বোধনী সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল মিয়ার সঞ্চালনায় বক্তব‍্য রাখেন অধ‍্যাপক শাহনেওয়াজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বুল্লা ইউনিয়নের চেয়ারম‍্যান মিজানুর রহমান মিজান, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদির, শিশু বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবুল্লাহ সেলিম, গাইনি বিশেষজ্ঞ ডাঃ রেজওয়ানা মির্জা, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিস্বাস সমর, কানাডা প্রবাসী রক্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আলী আজম টিপু, সমাজসেবক ওয়ালিউল ইসলাম খাঁন চোধুরী, প্রধান শিক্ষক গঙ্গেঁশ চন্দ্র দাস, সিলেট সদর উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পাল, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রিন্সিপাল কুদরতে এলাহী পুনম প্রমূখ।

Manual7 Ad Code

সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেট সব সময় মাধবপুরের মানুষের জন‍্য কিছু করতে চায়। চিকিৎসা সেবা নিয়ে আজকে আমরা এসেছি।অনেক অসহায় মানুষ আজ বিশেষজ্ঞ চিকিৎসরদের সেবা পেয়েছেন। ভবিষ‍্যতে মাধবপুর এসোসিয়েশন সিলেট অতীতের ন‍্যায় মানবতার সেবার পরিধি আরো বাড়ানোর চেষ্টা করবো। কারণ সংগঠনে যারা আছেন সকলইের শিকড় মাধবপুর।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews